মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৫৫৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

গত ২৪ ঘণ্টায় ভারতে ২৮ হাজার ৪৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এসময়ের মধ্যে মারা গেছেন ৫৫৩ জন। মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯ লাখ ৬ হাজার ৭৫২। তাদের মধ্যে মারা গেছেন ২৩ হাজার ৭২৭ জন এবং সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৪৬০।

ভারতে সবচেয়ে বেশি শনাক্ত রোগী মহারাষ্ট্রে, ২ লাখ ৬০ হাজার ৯২৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ৪৮২ জন।

এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, কর্ণাটক, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD