শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ভিড় বেশি ভোট কম, তিন ঘণ্টায় ৩১৩ ভোট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে দিন গড়ালেও ভোটার সংখ্যা তেমন বাড়ছে না মনে করছেন স্থানীয়রা। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেলেও সকাল ৯টার পর থেকে বেলা ১১টা পর্যন্ত ভোটার সংখ্যা তেমন বাড়েনি। তবে দুপুরের পর বাড়বে বলে অনেকেই ধারণা করছেন।

কিছু কিছু ভোটকেন্দ্রের সামনে মানুষের ভিড় থাকলেও সবাই ভোটার নয়।

অনেকে ভোটের আমেজ দেখার জন্য এসেছেন। এমন মন্তব্য করেন গোড়ান এলাকার স্থানীয় বাসিন্দা আজম আলী।
খিলগাঁও গোড়ান নবাবী মোড় সড়কে মাদ্রাসাতুল সুফফা আল ইসলামিয়া ও এতিমখানা ভোটকেন্দ্রে মোট ভোটার ২০৭৭ জন। ভোট কার্যক্রম শুরু হওয়ার পর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৩১৩ জনের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার নাজমুন আলম বলেন, এই ভোটকেন্দ্র শুধু নারীদের জন্য। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে ৩১৩ জনের। মোট ভোটার ২০৭৭ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD