সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

ভিসতা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন একতা স্পোর্টিং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

ভিসতা ইলেকট্রনিক্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ভিসতা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে একতা স্পোর্টিং ক্লাব। রানারআপ হয়েছে শোলাকুড়ি একাদশ।

সম্প্রতি টাঙ্গাইলের মধুপুরে আয়োজিত টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো মোস্তফা ইলেকট্রনিক্স। ৮টি দল নিয়ে শুরু হয়েছিলো টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রথম পর্বের খেলাগুলো হয় কালিয়াকৈরের হরিণহাটিতে। ফাইনাল ম্যাচ হয় মধুপুরের শোলাকুড়িতে। ফাইনালে সুপার ওভারে জয়লাভ করে একতা স্পোর্টিং।

ফাইনাল ম্যাচ শেষে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, কালিয়াকৈর পৌরসভার ওয়ার্ড কমিশনার খাত্তাব মোল্লা এবং ভিসতা ইলেকট্রনিক্সের ডিভিশনাল সেলস ম্যানেজার তুষার মিয়া। মোস্তফা ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মোস্তফা আফরিন খান ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

খেলা শেষে ভিসতা এ্যান্ড্রয়েড টিভির সৌজন্যে বিজয়ীদের হাতে ট্রফি, উপহার সামগ্রী এবং জার্সি হস্তান্তর করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD