শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নির্বাচন কমিশনে তারেক রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এবার ভোটার হওয়ার আনুষ্ঠানিকতায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ১ মিনিটের দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসে পৌঁছান তিনি।

জানা গেছে, ভোটার তালিকা আইনের আওতায় তারেক রহমানের ভোটার হতে কোনো আইনগত বাধা নেই। ইসিতে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন করবেন।

আর নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী কমিশন যেকোনো যোগ্য ব্যক্তিকে যেকোনো সময় ভোটার হিসেবে তালিকাভুক্ত করার এখতিয়ার রাখে। ফলে তারেক রহমানের ভোটার নিবন্ধনে কোনো আইনি জটিলতা দেখছে না কমিশন। সাধারণ নাগরিকরা যেভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হন, তারেক রহমানের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও ছবি-আঙুলের ছাপ গ্রহণসহ সব আনুষ্ঠানিকতা প্রচলিত নিয়মেই সম্পন্ন হবে।

অবশ্য নির্বাচন কমিশনে আসার আগে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। আজ বেলা ১১টার পর তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তারেক রহমান। আজ ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হলে তার রাজনৈতিক কার্যক্রম আরও আনুষ্ঠানিক রূপ পাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD