শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করতে মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে দুপুর ১২টা ২৬ মিনিটে নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন ব্যারিস্টার জাইমা রহমান। সেখান থেকে তারা কার্যক্রম শেষ করে ১২টা ৪৫ মিনিটে বের হয়ে যান বলে ইসি সূত্র জানিয়েছে।

এর আগে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন জোবায়দ রহমান। তখন তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়। তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্রও (স্মার্টকার্ড) পেয়েছেন।

এদিকে, আজ এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনআইডি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। ভোটার নিবন্ধন সম্পন্ন করার ২৪ ঘণ্টার মধ্যে তিনি এনআইডি পাবেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সপরিবারে বাংলাদেশে ফেরেন তারেক রহমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD