মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা

ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে: স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

সামাজিক ভাতাগুলো থাকবে কি থাকবে না, সেটা নৌকায় ভোট দিলেই সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মানিকগঞ্জে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের ৬৭৬ দুস্থের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, পুনরায় নৌকা মার্কায় ভোট দিলেই সিদ্ধান্ত হবে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সকল সামাজিক ভাতা থাকবে কি থাকবে না। ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার সময় ভ্যাকসিন কি বিএনপি দিয়েছিল। ওই সময় তারা আপনাদের পাশে না থেকে অপপ্রচার করেছে। তারা ক্ষমতায় থাকতে বোমাবাজি করে মনুষ হত্যা করেছে।

তিনি বলেন, যুদ্ধের কারণে বহির্বিশ্বের মতো বাংলাদেশও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এখন আস্তে আস্তে দাম কমছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।

বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD