শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বাস্তবে প্রমাণ করে দেখাবো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ গত ১২ বছরের ঈর্ষণীয় উন্নয়ন ও অর্জনের বস্তুনিষ্ঠ দলিল বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে করোনার ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা বাস্তবে প্রমাণ করে দেখানো হবে, জানান তিনি।

শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে সরকারি বাসভবন থেকে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ওপর বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

বিএনপির নেতারা করোনার ভ্যাকসিন নিয়েও মিথ্যাচার করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সস্পাদক বলেন, বিএনপি করোনা ভ্যাকসিন নিয়েও মিথ্যাচার করছে। তারা এর আগেও অপপ্রচার করেছে। করোনা নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাই সত্য, আমরা সেটা বাস্তবে প্রমাণ করে দেখাবো।

‘গত এক যুগে আর্থ-সামাজিকসহ অন্যান্য খাতে দেশের অভাবনীয় উন্নয়ন, অগ্রগতি ও মানুষের জীবনমানের ক্ষেত্রে যে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে তার সংক্ষিপ্ত চিত্র ফুটে উঠেছে প্রধানমন্ত্রীর ভাষণে। ’

বিএনপির নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির আমলে বিদ্যুতের উৎপাদন ছিল মাত্র ৩ হাজার ৩শ মেগাওয়াট। আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত প্রায় ১৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে। বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪২১ মেগাওয়াট।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে। জনগণকে সরকারের উন্নয়নের সুফল থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি-জামায়াতের দুঃশাসনে সরকারের সকল খাত আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। তারা টানা ৫ বার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নের কালিমা লেপে দেয়েছিলো দেশের ললাটে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, দেশের মানুষ আর বিএনপির অপশাসনের মৃত্যু উপত্যকায় ফিরে যেতে চায় না।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

আরও পড়ুন :

গাইবান্ধায় লোকালয়ে ঘুরছে হনুমান

জবানবন্দিতে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার দিহানের

আনুশকাহর বয়স নির্ধারণ নিয়ে জটিলতা

প্রধানমন্ত্রী এই গরিবের দিকে তাকাইছেন, আল্লায় তারে সুস্থ রাখুক

মাটির নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ইরানের

মাটির নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ইরানের

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD