ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় ওয়ার্ডে ভর্তি শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রোগী, স্বজন ও চিকিৎসক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, হাসপাতালের লিফটের কন্ট্রোল রুমে অতিরিক্ত তাপের কারণে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং চিকিৎসাসেবা কার্যক্রমও সচল আছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।
ফায়ার সার্ভিসও জানিয়েছে, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
বিস্তারিত আসছে…