রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

মানুষের মুক্তি ও শান্তির সঠিক পথ কোনটি?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১

ধর্ম ডেস্ক : পবিত্র নগরী মক্কার উঁচু পাহাড় ‘জাবালে আবি কুবাইস। এ পাহাড়ের চূড়ায় শান্তি ও নিরাপত্তার প্রতীক ‘সাদা পতাকা’ উড়িয়ে শান্তি ও মুক্তির ডাক দেন বিশ্বনবি। ঘটনাটি আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের। জাবালে কুবাইসের চুড়ায় দাঁড়িয়ে তিনি শান্তি ও মুক্তির বাণী ঘোষণা করেন-

‘হে মানবজাতি! আল্লাহ তাআলাই তোমাদের একমাত্র উপাস্য। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। আমি তোমাদের এক অজানা বিষয় সম্পর্কে জানাতে আল্লাহর পক্ষ থেকে রাসুল হিসেবে এসেছি। তাহলো- আল্লাহ এক। একত্ববাদই শান্তি ও মুক্তির একমাত্র মূলমন্ত্র।’

দুনিয়াতে যারাই আল্লাহর একত্ববাদের মূলমন্ত্র ছেড়ে অন্য কোনো মতবাদকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে তারাই হবে ব্যর্থ। তাদের দুনিয়া ও পরকাল হবে ধ্বংস। হাদিসে পাকে এসেছে-
‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের শান্তি ও মুক্তির আহ্বান জানিয়ে ঘোষণা করেন- ‘হে মানবমণ্ডলী! তোমরা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই) বল; তাহলেই তোমরা সফলকাম হবে।’ (বুখারি ও মুসলিম)

কেননা মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে শান্তি ও মুক্তির একমাত্র জীবন ব্যবস্থার ঘোষণা দিয়েছেন এভাবে-

‘নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৯)

কল্পনা প্রসূত মানব রচিত কোনো জীবন ব্যবস্থায় শান্তি এবং মুক্তির গ্যারান্টি নেই। ইসলামি জীবন ব্যবস্থায় মুক্তির যে গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আল্লাহ ও তার রাসুল।

বিশ্বনবির সতর্কতা

তারপরও বিশ্বনবি সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম উম্মতে মুহাম্মাদিকে সতর্ক করেছেন। কেননা ইসলামের নামে মানুষ বহু পথ ও মতে বিভক্ত। অথচ মুক্তিপ্রাপ্ত দল হবে একটি। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণায় মুক্তি পাবে তারাই যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। একটি দল ছাড়া সবাই হবে জাহান্নামি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন- সেই দলটি কারা?
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- যারা আমার ও আমার সাহাবাদের মত ও পথ অনুসরণ করবে।’ (তিরমিজি)

সুতরাং এ হাদিস থেকে বুঝা গেল, শুধু ইসলামের নামে কুরআন-সুন্নাহ ও সাহাবায়ে কেরামের দেখানা পথ ও মত বাদ দিয়ে মনগড়া পথে চলায় মুক্তি মেলবে না। শান্তি ও মুক্তির একমাত্র পথ- আহলুস সুন্নাত ওয়াল জামাআত।

মুমিন মুসলমানের উচিত, শান্তি ও মুক্তির লক্ষ্যে কুরআন-সুন্নাহর দেখানো পথে নিজেদের পরিচালনা করা। মনগড়া মতবাদে বিশ্বাস স্থাপন ও জীবন পরিচালনা থেকে বেঁচে থাকা। তাওহিদের কালেমা ও বিশ্বনবির রেসালাতে মূলমন্ত্র- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’য় পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। দুনিয়ার যাবতীয় শিরক এবং বিদাআত থেকে মুক্ত থাকা।

আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির সবাইকে ভ্রান্তপথ ও মত থেকে ফিরে এসে- ‘আহলুস সুন্নাত ওয়াল জামাআত’-এর শান্তি ও মুক্তির পতাকা তলে অবস্থান করার তাওফিক দান করুন। আমিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD