বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৯ হাজার কোটি টাকা সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু ২ ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি হাম ও হামের উপসর্গে ঝরল আরও ৫ শিশুর প্রাণ প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক, পাঠাভ্যাস বাড়াতে যৌথ উদ্যোগ সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, চোরাই মালামালসহ গ্রেফতার ৩ মে মাসের প্রথমে ১৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে : যুগ্মসচিব ‘ভারতীয় ও চীনারা শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’

মানুষ ভোটকেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ ভোটকেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আজ ভোটের অধিকার ফেরত পেয়েছেন।

তিনি আরও বলেন, বুধবার (১১ ফেব্রুইয়ারি) রাতে সারা দেশের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছি, যেটি কাম্য নয়। বাংলাদেশের মানুষ যদি ভোটকেন্দ্রে আসেন তাহলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।

বিজয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, বিজয়ী হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন প্রাধান্য পাবে।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটই হচ্ছে জনগণের শক্তি প্রকাশের প্রধান মাধ্যম। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হবে।

ভোটকেন্দ্রে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD