শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

‘মামলা বিচারাধীন থাকায় খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দেওয়ার সুযোগ নেই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : দুদকের আইনজীবী খুরশিদ আলম জানিয়েছেন, মামলা বিচারাধীন থাকায় সরকারের বিএনপি চেয়ারপারসনকে স্থায়ী মুক্তি দেওয়ার সুযোগ নেই।

দুপুরে হাইকোর্টে এ কথা জানান দুদকের আইনজীবী।

দুদকের আইনজীবী খুরশিদ আলম জানিয়েছেন, খালেদা জিয়ার স্থায়ী মুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা ছাড়া কোনো বিকল্প পথ নেই।

এদিকে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলছেন, সরকার চাইলেই খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিতে পারে। এ ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই।

কয়েক দিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দর।

কেননা আগামী ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে আবেদনের মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সেই পরিপ্রেক্ষিতেই দুদক ও খালেদা জিয়ার আইনজীবীরা বক্তব্য দেন।

দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি করাগারে যান বিএনপি চেয়ারপারসন। গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD