শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশের মানুষ রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া বিরোধী দল অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি হরমুজ প্রণালি পরিপূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে: আইআরজিসি

মালয়েশিয়ায় যেতে আর্থিক লেনদেন না করার অনুরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

কূটনৈতিক প্রতিবেদক : মালয়েশিয়ায় কর্মী হিসেবে যাওয়ার জন্য সরকারি ঘোষণার আগেই কারো সঙ্গে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করেছে কুয়ালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

রোববার (২৬ ডিসেম্বর) হাইকমিশনের পক্ষ থেকে এক বার্তায় এই অনুরোধ করা হয়েছে।

বার্তায় বলা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণার আগে কারো সঙ্গে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে ঢাকার বিএমইটির নির্দেশনা অনুসরণ করার জন্যও বার্তায় পরামর্শ দিয়েছে হাইকমিশন।

উল্লেখ্য, সিন্ডিকেট আর অনিয়মের অভিযোগে মালয়েশিয়া সরকার ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে স্থগিতাদেশ আরোপ করে। এরপর পুনরায় কর্মী পাঠাতে উভয় দেশের মধ্যে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়। যার ফলশ্রুতিতে ১৯ ডিসেম্বর কুয়ালালামপুরে সমঝোতা স্মারকে সই করে দুই দেশ।

সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়া সরকারের পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD