শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশি আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বুধবার কুয়ালালামপুরের অদূরে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে প্রথমে ২৫৪ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। পরে তাদের কাগজপত্র যাচাই শেষে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২১৩ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

আটকদের মধ্যে ১৭২ জন বাংলাদেশি, ২০ জন ইন্দোনেশিয়ান, ১০ জন পাকিস্তানি, ছয়জন ভিয়েতনামি, তিনজন ভারতীয় ও দুইজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। এদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD