রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

মালয়েশিয়া ভ্রমণে নতুন বিধিনিষেধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের ভ্রমণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়া। কেউ যদি করোনা টিকার পূর্ণ ডোজ না নিয়ে থাকেন সেক্ষেত্রে তাকে কোভিড টেস্টের পাশাপাশি চার দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

রোববার (১৩ মার্চ) মালয়েশিয়ার সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ইস্যু করা এক আদেশে এ তথ্য জানানো হয়। নতুন এই ভ্রমণ বিধিনিষেধ আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

আরও পড়ুন : ২৬ মার্চ থেকে প্রতিদিন ইউএস-বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইট

আদেশের একটি কপি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, কেউ যদি করোনা টিকার পূর্ণ ডোজ নিয়ে থাকেন সেক্ষেত্রে তাকে যাত্রার দুই দিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এছাড়া মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

যেসব যাত্রী টিকার পূর্ণ ডোজ নিয়েছেন, কিন্তু সবশেষ ২ মাসের মধ্যে একবার করোনায় আক্রান্ত হয়েছেন; সেসব যাত্রীকে যাত্রার দুই দিন আগে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। তাদের কোনো কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

যেসব যাত্রী বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে চিকিৎসকের পরামর্শে করোনার টিকা নেননি তাদের যাত্রার দুই দিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এছাড়া মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

যেসব যাত্রী করোনার পূর্ণ ডোজ টিকা অথবা অন্তত এক ডোজ টিকা নেননি তাদের যাত্রার দুই দিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে এবং মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এছাড়া তাদের নিজ খরচে ৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিনের ৪র্থ দিন তাদের আরটি পিসিআর ও ৫ম দিন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। দুই টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেই কেবল তারা নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারবেন।

১৭ বছর ও এর নিচের বয়সী শিশুদের যাত্রার দুই দিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এছাড়া মালয়েশিয়ায় পৌঁছে নিজ খরচে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD