শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান

মাস্ক থাকলেও, মানা হচ্ছে না শারীরিক দূরত্ব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা মহামারী বাস্তবতায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে রয়েছে সীমাবদ্ধতা। তবে শ্রদ্ধা নিবেদনে জনসমাগমের ওপর বিধিনিষেধ থাকলেও শহীদ মিনার প্রাঙ্গণে তা মানা হয়নি।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এমনটি দেখা যায়। একইসাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করছে জাতি।

সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা নিবেদন করতে আসা বিভিন্ন সংগঠন ও মানুষের ভিড় কিছুটা বাড়লে উপেক্ষিত হতে থাকে স্ব্যাস্থবিধি। মুখে মাস্ক থাকলেও মানা হচ্ছে না শারিরীক দূরত্ব। গাদাগাদি করে ৫ জনের অধিক মানুষ একসাথে প্রবেশ করছেন শহীদ মিনারে।

শ্রদ্ধা নিবেদন করতে আসা এক সংগঠনের কর্মী আলী হায়দার বার্তা২৪.কমকে বলেন, ‘আজ আমাদের জন্য অন্যরকম একটা দিন। আজ জাতির শ্রেষ্ট সন্তানদের স্মরণ করছি। যাদের কারণে আমরা বাংলাই লিখতে বলতে পারি। সুতরাং এমন দিনে আমাদের জন্য স্ব্যাস্থবিধি মেনে তাদের শ্রদ্ধা জানানো কঠিন কাজ।তবে আমরা চেষ্টা করেছি স্ব্যাস্থবিধি মানতে’।

এর আগে একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।এবার করোনার কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনারে সশরীরে আসেননি।

সূত্র : বার্তা২৪.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD