শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

মায়ের সামনেই ঝড়ে গেল সন্তানের প্রাণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারায় মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শেফালী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকালে চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডীপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শেফালী একই এলাকার আরশেদ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনের রাস্তায় মায়ের সঙ্গে শেফালী দাঁড়িয়ে ছিল। সে মায়ের হাত ছেড়ে রাস্তা পার হতে যায়। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শেফালী। পরে স্থানীয় লোকজন শেফালীকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD