শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প শান্তি বিনির্মাণে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প আকাশে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া রাশিয়া ও ইউক্রেন জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা: তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের ৪ শতাংশ ভূমি আন্তর্জাতিক যাত্রীদের স্বীকৃতিতে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় আঞ্চলিক এয়ারলাইনগুলোর একটি ইউএস-বাংলা হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

মা ঋণ নিলে যোগাযোগ করবেন, কষ্ট দিলে ক্ষমা চাচ্ছি: তারেক রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

জনসমুদ্রে পরিণত হওয়া রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলা পৌনে তিনটার দিকে পৌঁছায় খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি। জাতীয় পতাকায় মোড়ানো কফিন গাড়ি থেকে নামিয়ে রাখা হয় জানাজাস্থলে বানানো অস্থায়ী মঞ্চে। সামনের সারিতে তখন দাঁড়িয়ে ছিলেন ছেলে তারেক রহমান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সরকার ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

জানাজা শুরুর আগে খালেদা জিয়ার জীবন নিয়ে সংক্ষেপে বর্ণনা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তুলে ধরেন আপসহীন এই নেত্রীর রাজনৈতিক, পারিবারিক ও সংগ্রামী জীবনের কথা। শুরুতেই নজরুল ইসলাম বলেন, বেগম জিয়া খুব পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি ছিল তাঁর বিশেষ অনুরাগ। এ কারণে তাঁর বিভিন্ন সমাবেশ থাকতো সুশোভিত।

নজরুল ইসলাম খান উল্লেখ করেন, ১৯৬০ সালের ৫ আগস্ট তৎকালীন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন খালেদা জিয়া। তাদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরেক পুত্র আরাফাত রহমান আওয়ামী লীগের শাসনামলে ২০১৫ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মালয়েশিয়ায় অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় মারা যান।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের দেওয়া বর্ণনা অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে কতিপয় বিপথগামী সেনাদের হাতে জিয়াউর রহমান শাহাদাত বরণের পর দলের মনোবল ভেঙে পড়ে। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বেগম জিয়া রাজনীতিতে যোগদান করেন। তিনি দলের ভাইস চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন এরপর দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর ৪৩ বছরের রাজনৈতিক জীবনে ৪১ বছরই বিএনপির শীর্ষ নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ ৯ বছর স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে লড়াই করে ১৯৯১ সালে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন। মানুষের কাছে থেকে পান আপসহীন নেত্রীর মর্যাদা।

নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়াকে তাঁর জীবনের শেষ অবধি কেউ আপস করাতে বাধ্য করতে পারেনি। তিনি থেকেছেন জনগণের সঙ্গে। তিনি বলেছেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। তিনি জনগণের ভালোবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন তিনবার।

নজরুল ইসলাম খানের পর জানাজায় উপস্থিত লাখো মানুষের উদ্দেশে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমার মা মরহুম বেগম খালেদা জিয়া জীবত থাকা অবস্থায় কারও কাছে থেকে ঋণ নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। জীবদ্দশায় আচরণ কিংবা কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে মায়ের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আপনার সবাই তাঁর জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাঁকে বেহেশত দান করেন।

তারেক রহমানের বক্তব্যের পর বিলেক ৩টার দিকে জানাজা শুরু হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। এরপর খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় জিয়া উদ্যানে। সেখানে স্বামীর কবরের পাশে দাফন করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD