শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

মিরপুরের যেসব এলাকায় গ্যাস থাকবে না মঙ্গলবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : মিরপুরের পল্লবী, কালশি এলাকায় বিদ্যামান পুরাতন পাইপ সরিয়ে নতুন পাইপ স্থাপনের কাজের জন্য মঙ্গলবার (১২ জানুয়ারি) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১১ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানের লক্ষ্যে নতুন পাইপ লাইন স্থাপনের কাজের জন্য মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে, মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বর সেক্টর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পাশ এলাকা, মিরপুর ১০ নম্বর গোল চক্কর হতে থেকে ১৩ নম্বর সেক্টর পানির ট্যাঙ্ক পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা এবং আশে পাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD