শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

মুগদা ও সোহরাওয়ার্দীতেও দেয়া হবে করোনার চিকিৎসা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে বেশ কয়েকটি হাসপাতালে। সরকারের নির্দেশনায় আরও কিছু হাসপাতাল এ রোগে আক্রান্তদের চিকিৎসা দিতে প্রস্তুতি নিয়ে রেখেছে। এরই ধারাবাহিকতায় মুগদা হাসপাতালে কভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হচ্ছে সোমবার (২০ এপ্রিল) থেকে। আর সোহরাওয়ার্দী হাসপাতালে শুরু হবে আগামী সপ্তাহের মধ্যেই।

রোববার মুগদা হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা কার্যক্রম শুরুর বিষয়ে এসব তথ্য জানায়।

মুগদা হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাদিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আমাদের হাসপাতাল সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। আশা করি সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে রোগীদের ভর্তি করার পর থেকে চিকিৎসা কার্যক্রম চালানো হবে। আমাদের হাসপাতালটি আড়াইশো রোগীর ধারণক্ষমতা সম্পন্ন। আমাদের সেন্ট্রাল অক্সিজেনসহ সবকিছুই প্রস্তুত আছে। আমাদের এখানে সেসব সাধারণ রোগী ছিল সবাইকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা সবাই প্রস্তুত আছে। আশা করি কাল থেকেই শুরু হবে চিকিৎসার কার্যক্রম।

এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আছে। ৩ থেকে ৪ দিনের মধ্যেই আমরা সেটি সম্পন্ন করে ফেলবো। ভেতরে কিছু কাজ চলছে। আমাদের এখানে আইসিইউ-এইচডিইউতে সেন্ট্রাল অক্সিজেনসহ অন্য সব সুবিধা আছে। এছাড়া আমাদের ১৫টি ওয়ার্ড আছে ওর ভেতরেও কিছু কার্যক্রম করা হচ্ছে। আশা করি আগামী সপ্তাহের শুরু থেকেই আমরা কভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালটি চালু করতে পারব। আমাদের হাসপাতালের সাধারণ রোগীদের পঙ্গু হাসপাতালসহ ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়েছে। এর মধ্যে অনেককেই সুস্থ হওয়ার পরে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ হাসপাতালে প্রায় ৪০০ রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD