রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

মুসলিমদের নিয়ে ম্যাখোঁর মন্তব্য সমর্থন করলেন আমিরাতের মন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক : মহানবী (সা.)-কে অবমাননার পর পুরো বিশ্বজুড়ে ফ্রান্সের প্রতিবাদ করছে মুসলিমরা। বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কট করা হচ্ছে। বিশ্বজুড়ে এমন পরিস্থিতির মধ্যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর বক্তব্য সমর্থন দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ। মুসলিমদের প্রতি তিনি আহ্বান জানিয়েন, পশ্চিমা সমাজে একীভূত হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ম্যাখোঁ যা বলেছেন, তা মেনে নিতে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা‘র প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার জার্মান দৈনিক ডেই ওয়েল্ট’কে দেওয়া এক সাক্ষাত্কারে আনওয়ার পারগাশ বলেন, ‘[মুসলিম] ম্যাখোঁ তার বক্তব্যে যা বলেছেন, তা মনোযোগ সহকারে শুনতে হবে। তিনি পশ্চিমে মুসলমানদের বিচ্ছিন্ন করতে চান না এবং তিনি পুরোপুরি ঠিক আছেন।’ম্যাখোঁর বিরুদ্ধে ফ্রান্সে বসবাসরত মুসলিমদের বাদ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আনওয়ার পারগাশ।

ম্যাখোঁ তার বক্তব্যে মুসলিমদের ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিযুক্ত করেছিলেন এবং নবী মুহাম্মদ (সা.)-এর বিতর্কিত কার্টুন প্রকাশের পক্ষে ছিলেন। এরপর থেকে বিশ্বজুড়ে মুসলিমরা ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং তাদের পণ্য বয়কট করছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ম্যাখোঁর বক্তব্য সমর্থন করলেন।

যদিও আরব ও মুসলিম বিশ্বজুড়ে ফরাসি পণ্য বয়কটের তীব্র প্রচারের পর ম্যাখোঁ তার সুর নরম করে। তিনি জানান, মুসলমানদের অনুভূতি তিনি বুঝতে পেরেছেন। গত শনিবার আল জাজিরার সঙ্গে একান্ত সাক্ষাত্কারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমি যে অনুভূতি প্রকাশ করছি, তা আমি বুঝতে পেরেছি এবং আমি তাদের শ্রদ্ধা।’ তিনি আরও বলেন, ‘আমি সবসময় আমার দেশে কথা বলার, চিন্তাভাবনা করার ও লেখার স্বাধীনতা রক্ষা করব।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD