রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

মেরাজের বরকতময় মাস ‘রজব’ ও বিশ্বনবির দোয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

ধর্ম ডেস্ক : হিজরি (আরবি) সপ্তম মাস ‘রজব’। যুদ্ধ-বিগ্রহ ও রক্তপাত নিষিদ্ধ ৪ মাসের একটিও রজব। রমজানের প্রস্তুতি নেয়ার মাস রজব। রহমতের বার্তাবহী মাস রজব। প্রিয় নবির শ্রেষ্ঠ উপহার ও মুসলিম উম্মাহর জন্য বরকতময় এ রজব মাস।

আজ (৯ মার্চ) থেকে শুরু হলো পবিত্র রজব মাস। সে হিসেবে আগামী ৩ এপ্রিল (২৬ রজব) দিবাগত রাতে পালিত হবে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত পবিত্র শবে মেরাজ।

রজব মাসের ২৬ তারিখ ছিল বিশ্ব নবির জন্য সেরা উপহার ও মুসলিম উম্মাহর জন্য বরকতময় দিন। এ দিনে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন। আর উম্মতের জন্য পেয়েছিলেন সেরা ইবাদত নামাজ।

রজব মাস আল্লাহর কাছে অনেক মর্যাদার মাস। কুরআন এবং হাদিসে এ মাসকে পবিত্র এবং নিরাপত্তার মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন-

‘নিশ্চয় আসমানসমূহ ও জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তা’আলার বিধান ও গণনায় মাস বারটি। তন্মধ্যে চারটি সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না।’ (সুরা তাওবাহ : আয়াত ৩৬)

হাদিসে পাকে প্রিয়নবি বর্ণনা করেন-

হজরত আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, বার মাসে বছর। তার মধ্যে চারটি মাস সম্মানিত। তিনটি মাস ধারাবাহিক, আর তা হচ্ছে- যিলক্বদ, যিলহজ, মহররম আর চতুর্থ মাসটি হল- রজব, যা জমাদিউল আখির ও শা’বান মাসের মধ্যবর্তী মাস।’ (বুখারি)

রজব মাসে প্রিয় নবির দোয়া

রজব ও শাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তাস্বরুপ। বেশি ফজিলত ও মর্যাদার কারণে রজব ও শাবান মাসজুড়ে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দিষ্ট একটি দোয়াটি বেশি বেশি পড়তেন।

যে দোয়ায় রজব ও শাবান মাসের বরকত ও পবিত্র রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির আবেদন ফুটে উঠেছে। প্রিয়নবি নিজে এ দোয়াটি পড়তে এবং মুসলিম উম্মাহকেও পড়তে বলেছেন-

اَللهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারাকলানা ফি রাজাবা ওয়া শাবান; ওয়া বাল্লিগনা রামাদান।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শা’বান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন।’

রজব ও শা’বান মাসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি বেশি বেশি পড়তেন। যা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল।

বিশেষ করে-

রজব মাস সব ঝগড়া-ফাসাদ, অন্যায় ও অনাচার থেকে মুক্ত। কুরআন-হাদিসে এ মাসসহ আশহুরে হারাম মাসে সব ধরনের রক্তপাত, যুদ্ধ-বিগ্রহ বন্ধ ঘোষণা করেছেন। এ মাসের শিক্ষাকে বছরের বাকি মাসগুলোতে বাস্তবায়নের প্রশিক্ষণও এ মাস।

সুতরাং যাবতীয় অন্যাচয়-অনাচার ও অত্যাচার থেকে মুক্ত থাকতে এ মাসের প্রশিক্ষণে নিজেদের শালিক করা জরুরি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাদের জন্য বরকতময় মাস রজবে ধৈর্য ও সংযম পালনের মাধ্যমে প্রিয় নবি ঘোষিত বরকত লাভ এবং রমজান পর্যন্ত হায়াত লাভের তাওফিক দান করুন। আমিন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD