শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষ, ২ যুবক নিহত। দুর্ঘটনায় আরও এক যুবক গুরুত্বর আহত হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার খেদাপাড়া-তেতুলিয়া সড়কের বসন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে শাওন হোসেন (২১) ও একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে ইমরান হোসেন (২২)। আহত যুবকের নাম জানা যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, তিন যুবক এক মোটরসাইকেলে ছিল। রাতে ফাকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে শাওন ও ইমরান নিহত হয়। অপরজনকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। নিহত শাওন অনার্স ২য় বর্ষের ছাত্র এবং ইমরান রাজমিস্ত্রীর সহযোগি হিসেবে কাজ করতো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD