শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

যারা নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলা চালিয়েছে : সালাহউদ্দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, চট্টগ্রামে হামলার পরে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে ব্যবস্থা নেয়নি। নিলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না।

রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ অঙ্গীকারে বিএনপি এ ঘটনার সুষ্ঠু তদন্তে সহযোগিতা করবে।
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু ফ‍্যাসিবাদবিরোধী ঐক‍্য যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি ঐক‍্য থাকে, তবে জাতীয়ভাবে এ-জাতীয় ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

তিনি আরো বলেন, কালকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে যে ঐক‍্যের ডাক দেওয়া হয়েছে, সেখানে যাওয়ার জন‍্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সেখানে যাবে বিএনপি। হাদির পাশাপাশি আরো হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে এ-জাতীয় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি পতিত ফ‍্যাসিবাদ মনে করে নির্বাচন রুখতে পারবে, সেটা ভুল ধারণা।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যান দুইজন।

পরে গুরুতর আহত ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসা শেষে রাত ৯টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD