বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ইসরায়েল যদি আবার ইরানে হামলা চালায়, তবে তেল আবিব যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর পরও ইরানে হামলা করেছে ইসরায়েল। এখন ইসলায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, বিবি (নেতানিয়াহু), তোমাকে আরও সতর্ক হতে হবে; অন্যথায় খুব শিগগিরই তোমাকে একাই চলতে হবে (যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া)।’

গত রোববার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালালে এই উত্তেজনা শুরু হয়। এর জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

রোববার রাতে এক ফোনালাপে নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান ট্রাম্প। যদিও ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে সোমবার ইরানে বেশকিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, ‘(ইরান) আমাদের ফোন করেছিল এবং জানিয়েছে যে তারা আর কোনো হামলা চালাচ্ছে না। তারা আমাদের বলেছিল, আমরা যেন ইসরায়েলকে আর কোনো হামলা না করার জন্য বলি।’

একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘প্রেসিডেন্ট তাঁকে (নেতানিয়াহু) যা বলেছেন, সেটিকে তাঁর সম্মতি হিসেবে ব্যাখ্যা করার কোনো সুযোগ বিবির ছিল না। তাঁকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে প্রেসিডেন্ট এটি সমর্থন করেন না, কিন্তু তিনি যা করতে চান, তা-ই করেন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘ইসরায়েলে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য বিবির এই যুদ্ধ চালিয়ে যাওয়া প্রয়োজন। আর যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য ট্রাম্পের এই যুদ্ধ বন্ধ করা প্রয়োজন।’

তথ্যসূত্র: আল–জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD