রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (১ মার্চ) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন হবে। রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন হবে। এটি সারা বছর ধরে চলতে থাকবে।

তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কি না, সেটা সংসদে সিদ্ধান্তের পর ইসি সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ভালো হয়েছে। তবে ভালোর ডিগ্রি নেই। আরও ভালো করা যায় কি না; আমাদের নিজস্ব ঘাটতি ছিল কি না, কমিশন সেই বিষয়ে ভাবছে, কাজ করছে।

এ সময় সাংবাদিকতার দায়িত্বে থেকে সঠিক তথ্য সরবরাহের অনুরোধও জানান আব্দুর রহমানেল মাছউদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD