বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

রসুনের দাম বেড়েছে দ্বিগুণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে রসুনের দাম বেড়েছে দ্বিগুণ। খুচরা বাজারে ৪০ টাকা দরের রসুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। অস্বাভাবিকভাবে দাম বাড়ায় বিপাকে পড়ছে ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতারা।

হিলির বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে পাইকারি বাজারে রসুনের কেজি বিক্রি হয়েছিলো ৩০ থেকে ৩৫ টাকা, খুচরা বাজারে তার কেজি বিক্রি হয়েছিলো ৩৮ থেকে ৪০ টাকা কেজি। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

মোখলেছার রহমান নামে এক ক্রেতা বলেন, কয়েক দিন আগে ৪০ টাকা কেজি দরে রসুন কিনে নিয়ে গেলাম। আজ বাজারে এসে দেখি তার দাম দ্বিগুণ। এভাবে দাম বাড়লে আমরা চলবো কী করে?

হিলি বাজারে সবজি ব্যবসাায়ী আব্দুল লতিফ বলেন, রসুনের দাম অনেক বেড়েছে। আমরা ৭০ টাকা পাইকারি নিয়ে ৮০ টাকা কেজি বিক্রি করছি।

হিলি বাজারে পাইকারি রসুন ব্যবসাায়ী ফেরদৌস রহমান বলেন, রসুনের আমদানি কম হচ্ছে, যার কারণে দাম বেড়ে গেছে। নাটোরসহ দিনাজপুরের বিভিন্ন স্থান থেকে আমরা এসব রসুন আমদানি করে থাকি। এক সপ্তাহ আগে দাম অনেকটা কম ছিলো। বর্তমান আমরা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD