মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

রাজধানীতে পশুর চামড়া বেচাকেনা শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

ত্যাগের মহিমায় সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপন করছেন ঈদ।তবে গত কয়েক বছরের মতো এবারও চামড়ার সঠিক দাম মিলছে না।

শনিবার (০১ আগস্ট) সকাল থেকে রাজধানীসহ সারাদেশে পশু কোরবানি শুরু হয়। পশু কোরবানির পর দুপুর থেকেই চামড়া বেচাকেনা শুরু হয়েছে। রাত পর্যন্ত চলবে চামড়া কেনাবেচা। তবে অনেকে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনও পশু কোরবানি করে থাকেন, ফলে এই দু’দিনও চামড়া বেচাকেনা হবে।

দুপুর থেকে সাভারের আমিনবাজার, রাজধানীর সাইন্সল্যাব, পোস্তাগোলা ও পাড়া মহল্লায় শুরু হয়েছে চামড়া সংগ্রহ ও কেনাবেচা। বিভিন্ন এলাকায় মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে পশু কোরবানি এখনো পুরোপুরি শেষ হয়নি। তাই পুরোদমে শুরু হয়নি কাঁচা চামড়ার বেচাকেনা। শেষ বিকেলের দিকে পুরোদমে চামড়া কেনাবেচা শুরু হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়তে প্রতিবারের মতো এবারো লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া আসবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। এখানে চামড়া লবণজাত করার পর তা চলে যাবে সাভারের ট্যানারি পল্লীতে।

এ বছর ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গ ফুট ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা দাম নির্ধারণ হয়েছে। এছাড়া প্রায় ২৭ শতাংশ দাম কমিয়ে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১৩ থেকে ১৫ টাকা। গত বছর প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ৪৫ থেকে ৫০ টাকা। এছাড়া ছাগলের চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা।

দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী খাত চামড়া শিল্প। বছর জুড়ে এই শিল্প মালিকরা যে পরিমাণ চামড়া সংগ্রহ করেন তার প্রায় অর্ধেকই আসে কোরবানির ঈদে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD