সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়ল ইরানি প্রতিনিধি দল পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিল আইআরজিসি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ভারতকে যুদ্ধের হুমকি ছুঁড়ল পাকিস্তান বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ে ‘স্বঘোষিত রাজসাক্ষী’ উল্লেখ করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ‘লন্ডন কন্সপিরেসি’র জনক ও ‘গাদ্দার’ উল্লেখ করে জিজ্ঞাসাবাদের আওতায় আনার পাশাপাশি মন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মগবাজারস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য, ‘জুলাই সনদ’ নিয়ে সরকারি দল তথা বিএনপির অবস্থান এবং সংসদ অধিবেশন ইস্যু নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাহ্যিকভাবে মোটামুটি গ্রহণযোগ্য মনে হলেও সন্ধ্যা থেকে খবর আসতে থাকে, নানা জায়গায় কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়া হয়েছে।

আমাদের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে এবং অনেক জায়গায় শুরুতে ঢুকতেই দেওয়া হয়নি। প্রিসাইডিং অফিসার ও এজেন্টদের যোগসাজশে ব্যালট কাটার ব্যাপক অনিয়মের খবর আমাদের কাছে এসেছে, যা আমরা আপনাদের জানিয়েছি। প্রায় ৫৩টি আসনে আমরা অফিশিয়ালি অভিযোগ দাখিল করেছি এবং সেই ভিত্তিতে আইনি লড়াই অব্যাহত রাখবো।

তাহের বলেন, গতকাল আমরা একজন ‘রাজসাক্ষী’ পেয়েছি। সেই রাজসাক্ষী হচ্ছেন সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা হাসান। তিনি একজন সাংবাদিকের কাছে প্রকাশ করেছেন যে, যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধী দলে থাকলেও তাদের মূলধারা বা প্রধান শক্তি হিসেবে আসতে দেওয়া হয়নি।

সংসদীয় বিরোধীদলীয় উপনেতা বলেন, এতে বোঝা যায়, আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলে আসছিলাম, তিনি নিজেই তা স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। আমরা এখন তার কাছে, তৎকালীন সরকারের কাছে এবং বর্তমান সরকারের কাছে জানতে চাই- কাদের যোগসাজশে এবং কী ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীকে মেজোরিটি পেতে বাধাগ্রস্ত করা হয়েছে?

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD