রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

রোজা রেখে নেওয়া যাবে করোনা ভ্যাকসিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

ডেস্ক রিপোর্ট : ইনসুলিন ও স্যালাইনের মতো রোজা রেখে করোনার ভ্যাকসিনও নেওয়া যাবে বলে ফতোয়া দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্য নগরী দুবাইয়ের গ্র্যান্ড মুফতি শায়খ ড. আহমাদ বিন আব্দুল আজিজ আল-হাদ্দাদ।

এক বিবৃতিতে তিনি বলেছেন, করোনার টিকা সুঁচের মাধ্যমে (ইন্ট্রামাস্কুলার) মাংসে নেওয়া হয়।

সুঁচের মাধ্যমে মাংসে টিকা নিলে রোজা ভাঙবে না বিধায় রোজাদার ব্যক্তি করোনার টিকা গ্রহণ করতে পারবেন।

রোজাদার ব্যক্তি মুখ, নাক ও অন্যান্য খোলা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে কোনো খাবার, পানীয় ও ওষুধ জাতীয় কোনো কিছু গ্রহণ করতে পারবে না। কিন্তু করোনার টিকা সুঁচের মাধ্যমে (ইন্ট্রামাস্কুলার) মাংসে নেওয়া হয়। এতে রোজা ভাঙবে না।
ফতোয়ায় আরও বলা হয়, নাকের শ্লেষ্মা বা রক্তের ফোঁটা থেকে করোনা পরীক্ষার নমুনা নেওয়া হলেও রোজা ভাঙবে না। তাই প্রয়োজনে রোজা রেখে করোনা ভাইরাসের পরীক্ষাও করা যাবে।

বিশ্বের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও করোনার টিকাদান কার্যক্রম চলছে। সম্প্রতি যারা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাদের অনেকেরই দ্বিতীয় ডোজের নির্ধারিত তারিখ পড়বে রমজানে।

এ নিয়ে অনেক ধর্মপ্রাণ মুসলিম দ্বিধা দ্বন্ধের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের গ্র্যান্ড মুফতি এ ফতোয়া দিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD