শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

লন্ডন থেকে ফিরলেন ১১৪ যাত্রী  

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

যুক্তরাজ্যে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট। সোমবার ১১৪ যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

বিমানের ডিজিএম (পিআর) তাহেরা খন্দকার জানান, সোমবার সকাল ৯:৪০ মিনিটে বিশেষ ফ্লাইটটি লন্ডন থেকে ১১৪ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিই মোকাব্বির হোসেন জানিয়েছিলেন, আমাদের আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতেই এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ভারত সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১৪ মার্চ থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান দিল্লি ও কলকাতা রুটের সব ফ্লাইট বন্ধ করে।

এর আগে ভারতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সরকারের নির্দেশে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিমান।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD