মার্কিন-ইসরায়েলের সঙ্গে সংঘাতে মধ্যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক শূন্য।
মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান ও কেরমান প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের জানিয়েছে ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ২২ কিলোমিটার (১৩.৭ মাইল) গভীরে উৎপত্তি হয়েছে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুসারে, হরমুজ প্রণালির উপকূলে বন্দর আব্বাস ও মিনাব থেকে নিকটে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। প্রায় ৩৬ মিনিটের ব্যবধানে দুটি কম্পন অনুভূত হয়েছে।
প্রথম ভূ-কম্পনটির মাত্রা ছিল ৪.৯, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। অন্যদিকে একই গভীরতায় পরের ভূ-কম্পনটির মাত্রা ৩.৮ ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।