শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

শত্রুর নিপীড়ন থেকে বাঁচার দোয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

শত্রুর সব ধরনের অনিষ্টতা থেকে বাঁচতে আল্লাহর ওপর নির্ভর করা মুমিনের কর্তব্য। কারণ তিনিই মানুষকে ক্ষতি থেকে রক্ষা করতে পারেন। তাই রাসুল (সা.) কারো অত্যাচার বা নিপীড়নের আশঙ্কা করলে একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِم، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।

অর্থ : হে আল্লাহ, আমরা আপনাকে তাদের গলদেশে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।

হাদিস : আবু মুসা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কোনো দলকে ভয় করতেন তখন উল্লিখিত দোয়াটি পড়তেন। (আবু দাউদ, হাদিস : ১৫৩৭)

তা ছাড়া রাসুল (সা.) যুদ্ধে বের হলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। তখন তিনি একটি দোয়া বিশেষভাবে পাঠ করতেন।

তা হলো-
اللَّهُمَّ أَنْتَ عَضُدِي، وَأَنْتَ نَصِيرِي، بِكَ أَحُولُ وَبِكَ أَصُولُ، وَبِكَ أُقاتِلُ

উচ্চারণ : আল্লহুম্মা আনতা আদুদি, ওয়া আনতা নাসিরিরি, বিকা আহুলু, ওয়া বিকা আসুলু, ওয়া বিকা উকাতিলু।

অর্থ : হে আল্লাহ, আপনি আমার শক্তি, আপনি আমার সাহায্যকারী। আপনারই সাহায্যে আমি বিচরণ করি। আপনার সাহায্যে আমি আক্রমণ করি এবং যুদ্ধ করি।

হাদিস : আনাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যুদ্ধে গেলে উল্লিখিত দোয়া পড়তেন। (আবু দাউদ, হাদিস : ২৬৩২)

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD