শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

শত ষড়যন্ত্রেও আওয়ামী লীগ বিলুপ্ত হবে না : সেতুমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : শত ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে বিলুপ্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আওয়ামী লীগের চেতনা। শত ষড়যন্ত্র করেও এ দলকে বিলুপ্ত করা যাবে না।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালি এ সভার আয়োজন করা হয়।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন স্বল্প সময়ের ব্যবধানে জাতির পিতার নেতৃত্বে ঈর্ষণীয় সাফল্য অর্জন করছিল তখনই মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা তথা বিশ্বের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক হত্যাকাণ্ড ১৫ই আগস্টের মধ্য দিয়ে জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলার স্থপতি, জাতীয় পতাকার মানচিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

পঁচাত্তরের হত্যার মধ্য দিয়ে শুরু হয় ইতিহাসের উল্টো পথে যাত্রা উল্লেখ করে তিনি বলেন, এরপর ফিরে আসে পাকিস্তানি ভাবাদর্শের প্রতিক্রিয়াশীল রাজনীতি। নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের চেতনা, নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা। আওয়ামী লীগ পতিত হয় এক বৈরী প্রতিকূল অবস্থায়। ফিরে আসেন আশার বাতিঘর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, যারা উন্নয়ন দেখতে পায় না, এই অর্জন দেখতে পায় না, তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। তারা পূর্ণিমার আলো ঝলমলে রাতে অমাবস্যার অন্ধকার দেখে। তারা হচ্ছে বিএনপি এবং তার দোসররা।

তিনি বলেন, আওয়ামী লীগ যেমন বৃদ্ধ হয়নি, তেমনি আমাদের ৭৩ বছর বয়সী সভাপতি শেখ হাসিনার গতিময়তা এরাবিয়ান হর্সের মতো। এটা আমাদের গর্ব, এটা আমাদের সম্পদ বলে উল্লেখ করেন তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD