সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

‘শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট’, একমত মোস্তফা জব্বার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা সময়ের দাবি। সবার জন্য, বিশেষ করে দেশে শিক্ষা বিস্তারে ইন্টারনেট সহজলভ্য করতে সম্ভাব্য সবকিছু করতে সরকার বদ্ধপরিকর। শিক্ষার প্রসার এবং মেধাবি জাতি তৈরিতে ইন্টারনেটকে ব্যয় নয়, এটিকে রাষ্ট্রের বড় বিনিয়োগ হিসাবে দেখতে হবে। বইয়ের মতো ইন্টারনেট শিক্ষার্থীদের বিনামূল্যে দিতে হবে। এরইমধ্যে দেশের ৫৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই জোন চালু করেছি।’

মন্ত্রী আজ সোমবার ঢাকায় তাঁর দপ্তর থেকে জুম অনলাইনে প্রাইম ব্যাংক ও আইএসপিএবি আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ইন্টারনেট সার্ভিস দেশের বাড়ি বাড়ি পৌঁছানোর পর এই খাতটি শিল্প বাণিজ্যে একটি অভাবনীয় খাতে পরিণত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কর্মীরা ডিজিটাল রূপান্তরে অগ্রণী সৈনিক হিসেবে ভূমিকা পালন করছে। করোনা দুর্যোগকালে ঝুঁকি নিয়ে কাজ করছে।’

মোস্তাফা জব্বার বলেন, আমাদের লক্ষ্য ‘মেডইন বাংলাদেশ’ পণ্যকে গুরুত্ব দেওয়া। এরমধ্যে আমরা আমাদের মোট চাহিদার শতকরা ৫০ ভাগ মোবাইল উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমরা কম্পিউটারও উৎপাদন করছি। যারা মোবাইল উৎপাদন করছে কিংবা কম্পিউটার বানাচ্ছে আইএসপিএবির পাশাপাশি প্রাইম ব্যাংক তাদের পাশে থাকলে ডিজিটাল প্রযুক্তি বিকাশে ভূমিকা খুব ভাল কাজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোস্তাফা জব্বার ডিজিটাল অবকাঠামো বিনির্মাণে ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারের উল্লেখ করে বলেন, আমরা ২০২১ সালে ৫জি প্রযুক্তিতে প্রবেশের জন্য পথনকশা তৈরি সম্পন্ন করেছি। তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযুক্তির জন্য এরমধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৩ সালের মধ্যে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের কর্মপরিকল্পনাসহ বিভিন্ন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিইও রায়হান আহমেদ এবং আইএসপিএবি সভাপতি আবদুল হাকিম বক্তৃতা করেন।

এর আগে আজকে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চলমান করোনাভাইরাস মহামারি পরিস্থিতে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে নিতে শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD