বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসের প্রকোপ না কমায় দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার মতো অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় ছুটি আরও বৃদ্ধি পেতে পারে। তবে, ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। খবর ইউএনবির।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল হোসেন বলেন, ছুটি বৃদ্ধির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কারিগরি কমিটির পরামর্শ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে গত মার্চের শেষ দিকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। বর্তমানে অফিস-আদালতের কার্যক্রম ধীরে ধীরে চালু হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও খুলে দেয়া হয়নি। পূর্বের ঘোষণা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD