মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

শিমুলিয়ায় বাড়ছে যাত্রীদের চাপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ভোর থেকে বাড়তে শুরু করেছে যাত্রী ও পরিবহনের চাপ। সোমবার (২৫ এপ্রিল) সকালে এই ফেরিঘাট দিয়ে নদী পার হওয়ার অপেক্ষায় ছিল পণ্যবাহী ট্রাকসহ ছোট বড় দুই শতাধিক যানবাহন।

এদিকে ফেরি সঙ্কটের কারণে অনেক যাত্রী ফেরির অপেক্ষায় না থেকে লঞ্চে ও স্পিডবোটে পদ্মা নদী পার হচ্ছেন।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসির) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) ফয়সাল আহমেদ জানান, দেশের অন্যতম এই নৌরুটে সোমবার সকাল থেকে ১টি মিনি রো-রো ফেরি, ২ টি মিডিয়াম ও ২ টি ডাম্প ফেরিসহ মোট ৭ টি ফেরি চলাচল করছে। সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। এই ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় দুই শতাধিক ছোট বড় গাড়ি।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান জানান, এ নৌরুটে ফেরিতে যাত্রীরা পারাপার না করে লঞ্চে ও স্পিডবোটে করে গন্তব্যে পৌঁছাচ্ছেন। ভোর থেকে এ নৌরুটে ১৫৩টি স্পিডবোড ও ৮৩টি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রী পারাপার হচ্ছে।

তিনি আরো জানান, স্পিটবোড চলাচল করছে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। লঞ্চ চলাচল করছে রাত ৮টা পর্যন্ত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD