বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ লভ্যাংশ দেবে ওয়ালটন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে কোম্পানিটি তাদের উদ্যোক্তা বা পরিচালকদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) কোম্পানিটির পর্ষদ সভায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৯ সেপ্টেম্বর। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪.২১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২৪.২১ টাকা। সে হিসেবে আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩০ টাকা বা ১২৪ শতাংশ।

এদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১১.৫৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২৬৪.৪৮ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD