শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর প্রথমবারের মতো দেশি-বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের (সাবেক শেরাটন) বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। ৩০০ আসনের সংসদে সরকার গঠনের জন্য ১৫১টি আসনের প্রয়োজন হলেও বিএনপি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী হয়ে চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহন করতে যাচ্ছে। দলটির এই বিশাল জয়ে সারা দেশে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিএনপি চেয়ারম্যাসের মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, এই সংবাদ সম্মেলনে তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। দেশি-বিদেশি সংবাদকর্মীদের উপস্থিতিতে তিনি আগামী দিনের রাষ্ট্র পরিচালনার রূপরেখা এবং জনগণের রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন বলে ধারণা করা হচ্ছে।

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনতারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, আগামী দু-একদিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ গঠন এবং সরকার পরিচালনার দায়িত্ব বুঝে নেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। দলীয় প্রধান নিজে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়ে নতুন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

ইতিমধ্যেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সংবাদ সম্মেলনের প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধিরা সেখানে উপস্থিত হতে শুরু করেছেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন এবং বিএনপির বিপুল বিজয়কে কেন্দ্র করে বিশ্ব মহলের বিশেষ নজর রয়েছে আজকের এই ব্রিফিংয়ের দিকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD