প্রতিটি শিশু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। এরপর সে পারিবারিক প্রভাব, ধর্ম গ্রহণ করে, তার ওপর পরিবারের অন্যান্যদের আচরণ প্রভাব ফেলতে শুরু করে। মানুষ বলে না, ‘বাঘের বাচ্চা বাঘ হয়’ আবার কেউ বলে, ‘বাপকা বেটা, সিপাইকা ঘোড়া, কুচ নেহি তো থোরা থোরা’ অর্থাৎ বাপের মত পোলা না হলে কিছু প্রভাব সন্তানের ওপর রয়েই যায়। আঞ্চলিকভাবে একটি কথা চালু আছে, নৌকার আগা (গলুই) যায় যে দিকে, পিছনও যায় সেদিকে। তবে আমাদের সন্তান সেরা নেয়ামত তাতে কোনো সন্দেহ নেই। কোরআনে আল্লাহতালাহ বলেছেন, ‘আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। তিনি যা ইচ্ছা তা-ই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন অথবা দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা করে দেন বন্ধ্যা; তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। (সুরা শুরা : ৪৯-৫০)
শিশুরা কাদামাটির মত নরম থাকে যখন তাদেরই তখন গড়ে নিতে হয়। কোরআনের হিফয থেকে শুরু করে ভাষা শিক্ষা, খেলাধুলা বা সঙ্গীত চর্চার মত বিষয়গুলো শিশুকালেই শুরু হয়। কারণ তাকে যে ছাঁচে ঢালা হবে, সে তাই হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘উত্তম আদব তারবিয়াত প্রদানের চেয়ে বড় আর কিছু নেই, যা মাতা-পিতা সন্তানের জন্য করতে পারে।’ (তিরমিজি)
তিনি আরো বলেছেন, ‘তোমাদের সন্তানদের সম্মানিত করো। তাদের সুন্দর আদবসমূহ শিখিয়ে দাও।’ (ইবনে মাজাহ)
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘আদম সন্তান যখন মৃত্যুবরণ করে তার সব আমলের সমাপ্তি ঘটে, কেবল তিনটি আমল ছাড়া। সেগুলো হচ্ছে : এক. সদকায়ে জারিয়া বা চলমান দান। দুই. এমন জ্ঞান, যা থেকে লোকেরা উপকৃত হতে থাকে এবং তিন. নেক সন্তান, যে তার জন্য দোয়া করতে থাকে। (মুসলিম : ১৬৩১)
সন্তান-সন্ততিকে গড়ে তোলার এ আমানতের খেয়ানত করলে কাল কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন ঘুষখোর অফিসারের কথা জানি, তিনি প্রতিদিন তার ডিউটি থেকে ফেরার পর উৎকোচ হিসেবে পাওয়া টাকাগুলো বিছানায় ফেলে দিতেন। স্ত্রী ও সন্তানরা যার যা প্রয়োজনমত ভাগাভাগি করে নিতেন। প্রায় প্রতিদিন তাদের বাড়িতে এ উৎসব চলত। অফিসারটির একটি ছেলেমেয়েও মানুষের মত মানুষ হয়নি। কেউ মাদকাসক্ত, কেউ অন্যের হাত ধরে বের হয়ে গেছে। শিক্ষা বিশ^বিদ্যালয় পর্যন্ত গড়াতে পারেনি। আপনি যখন সন্তানকে অবৈধ আয়ের উৎসের খোঁজ দেবেন সন্তানও আপনার ওপর অযাচিতভাবে অনাকাঙ্খিত চাহিদা আরোপ করবে। অনেক মানুষ তাদের প্রতিবেশিদের কাছে নিজেদের দেখানোর একটি উপায় হিসেবে অর্থনৈতিক অবস্থা দেখে, এবং একবার মানুষ উচ্চ আর্থিক মর্যাদায় পৌঁছে গেলে, তারা বিশ্বের দিকে অন্যভাবে তাকাতে শুরু করে। যারা পারে না তাদের ওপর পারিবারিকভাবে অনেকে চাপ সৃষ্টি করে তাকে বাধ্য করে অবৈধ পথে যেতে। ‘মানি ইজ রুট অব অল ইভিল’ বলে একটা কথা আছে। ছোটবেলায় দেখেছি মুরুব্বীরা শিশুদের হাতে টাকা পয়সা দিতে মানা করতেন। পাছে তারা অর্থের ভুল ব্যবহার না শেখে। আরো আগের মুরব্বীরা বলতেন, কাঁচা মাছ, কাঁচা পয়সা, কাঁচা নারী থেকে সাবধান। বৃষ্টির সময় সড়কের ওপর দিয়ে একটি মাছ দেখলে যে কেউ তা ধরে ফেলতে চায়। তেমনি কাঁচা বয়সে প্রলোভন থেকে সাবধান। এক্ষেত্রে নীতি নৈতিকতার ধার ধরতে চায় না অনেকে। কিছু লোক অর্থের জন্য একটি স্বাদ তৈরি করতে শুরু করে, অন্যরা এটিকে লোভের দরজা হিসাবে দেখে। কিন্তু টাকা নিয়ে আপনি যা মনে করেন না কেন, একটি সত্য কখনও বদলায় না – আপনি এটি ছাড়া বাঁচতে পারবেন না। অতএব পারিবারিকভাবে টাকার সঠিক ব্যবহার শিশুদের শেখানো জরুরি। যাতে সে বড় হয়ে অর্থের অপব্যবহার না করে। শিশুরা সহপাঠীদের সঙ্গে তাদের জীবন যাত্রায় অর্থমানের পার্থক্য খেয়াল করে। কারণ তারা দেখে তার বন্ধুদের কেউ চকচকে গাড়ি ও অন্যান্য শান শওকত ব্যবহার করছে। এখানে সন্তানকে নীতি ও নৈতিকতার পথে অবিচল থাকার শিক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে। অন্যান্য মানুষের তুলনায় অর্থ সম্পর্কে তাকে আলাদা অনুভূতি, চিন্তা, এবং পৃথক ধারণা দেওয়া দরকার কারণ অর্থ তার শিশুমনে চিন্তাভাবনা এবং অনুভূতি পরিবর্তন করে।
সাবধান শিশুর মনস্তাত্ত্বিক মনে নীতি ও নৈতিকতার কঠোর শিক্ষা যেনো তার সহপাঠীদের তুলনায় তাকে হীনমন্যতায় ফেলে না দেয়। সে যেনো মনে না করে বসে তার পরিবার অগাধ সম্পদের অধিকারী নয় তাই যথেচ্ছারভাবে অর্থ খরচের উপাদয় তার নেই। আদতে মানুষ যত বেশি টাকা বাড়িতে নিয়ে আসে, ততই তারা নতুন করে ভাবতে শুরু করে যে সমতার প্রকৃত অর্থ কী। কিছু লোক বলে যে তারা তাদের অর্থের জন্য কঠোর পরিশ্রম করে, তাদের এমন লোকদের কাছ থেকে আলাদা আচরণ করা উচিত যারা কঠোর পরিশ্রম করে না বা মোটেও কাজ করে না। তারা বুঝতে পারে না যে যারা তাদের চাকরি সবকিছু দেয় না, কলেজে উপস্থিত হয় না, বা সেই পদোন্নতির জন্য যথেষ্ট পরিশ্রম করে না তাদের কঠোর পরিশ্রম করা লোকদের মতো একই সুবিধা এবং চিকিৎসা পাওয়া উচিত। এখন এ নিয়ে বিতর্ক চলতেই থাকবে। কিন্তু যারা অনৈতিক, অবৈধ পথ বা ঘুষ দুর্নীতির আশ্রয় নেয় তাদের প্রভাব যেনো আপনার সন্তান প্রশ্রয় না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুমনে তার এমন অনুভূতি যেনো জন্ম না নেয় যে টাকার উৎস নিয়ে চিন্তার দরকার কি আর যত খরচ করতে পারা যায় তার হিসেব রাখারই বা দরকার কি। এধরনের অনুভূতি আপনার সন্তানের সহানুভূতিকে বিনষ্ট করতে পারে যার ফলে সে অন্যের কষ্টে আর কোনো উদ্বিগ্ন হবার প্রয়োজন মনে করবে না। অপরকে সাহায্য করার কোনো তাগিদ সে দরকার মনে করবে না। সে অন্যকে উপেক্ষা করতে শিখতে থাকবে। সহানুভূতির অনুপস্থিতিতে তার মনে অন্যের জন্যে দয়া কর্পুরের মত উবে যাবে। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা যায় অধিক সম্পদের কারণে শিশুরা খারাপ আচরণে অংশ নিতে পারে। তারা অনেক সময় গুরুতর অপরাধ যেমন হামলা বা হত্যার মতো এ্যাডভেঞ্চার বা মিশনে অংশ নেয়। তাদের আচরণ হিংসাত্মক হয়ে ওঠার এক পদ্ধতিগত পরিবর্তন ঘটেছিল। গবেষণায় দেখা গেছে যে অন্যদের তুলনায় বেশি আসল এবং অবৈধ টাকা রয়েছে এমন ব্যক্তিরা মানুষের প্রতি বেশি আগ্রাসন দেখায়।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার এক পর্যায়ে, গবেষকরা কিছু অংশগ্রহণকারীদের অন্যদের চেয়ে বেশি জাল অর্থ দিয়ে দেখেন তারা তা কিভাবে খরচ করে। যারা বেশি অর্থ পেয়েছিল তারা প্রথমে কিছুটা বিব্রত বোধ করলেও আরও আক্রমণাত্মক ভূমিকা পালন করতে শুরু করে। আচরণগত পার্থক্যের কারণে ধনীদের শিশুরা নির্যাতনের শিকারও হয় বেশি। আবার ধনী হওয়ার অর্থ এই নয় যে আপনি মাদক, অ্যালকোহল, জুয়া বা অন্য কিছুর প্রতি আসক্ত হয়ে পড়বেন। কারণ হতাশা থেকেও অনেকে আসক্তির মুখোমুখি হন। তবে যাদের টাকা আছে তারা যখন খুশি তখন যা খুশি তা কিনতে পারে। এভাবে আসক্তির সমস্যাগুলির জন্য তাদের বেশি সংবেদনশীলতা রয়েছে। টাকা কোথায় যাচ্ছে তা নিয়ে তাদের চিন্তা করার দরকার নেই এবং খাদ্যাভাসও অন্যধরনের হয়ে থাকে যা অনেক সময় অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং এটি তার শরীর ও মনের ওপর বাড়তি চাপ পড়ে। প্রায়শই প্রতি সপ্তাহে এত বেশি টাকা ধনীর দুলালীরা খরচ করতে পারে তা ক্যাসিনোতে হোক বা অন্য কোনো অপ্রয়োজনীয় খাতে হোক।
ধনী পরিবারের শিশুরা মাদকদ্রব্যের অপব্যবহারের জন্য বেশি ঝুঁকিপূর্ণ কারণ তারা তাদের পিতামাতার কাছ থেকে বেশি বিচ্ছিন্ন এবং সাফল্য অর্জনের জন্য আরো চাপ অনুভব করে। এধরনের শিশুরা মনে করে যে তাদের পিতামাতার মতো সফল হওয়া দরকার এবং এটি তাদের মনের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তারা খুব কমই গরিব শিশুদের সঙ্গে মেলামেশার সুযোগ পায়। ভিন্ন এক জগত সম্পর্কে তাদের ধারণা থাকে কম। মার্কিন মনোবিজ্ঞানী সুনিয়া লুথার বলেন, ধনী পরিবারের শিশুদের ওপর তাদের দীর্ঘমেয়াদী একাডেমিক সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে সফল করে তুলতে প্রায়শই একাধিক একাডেমিক এবং অতিরিক্ত অনুশীলনে দক্ষতা অর্জনের জন্য চাপ দেওয়া হয়-যা তাদের ওপর উচ্চ চাপ সৃষ্টি করে থাকে।
একারণেই পারিবারিক শিক্ষার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। নিয়মিত নামাজ, অপেক্ষাকৃত গরিবদের প্রতি সহানুভূতি সৃষ্টির চর্চা তাকে এধরনের মানসিক চাপ থেকে সুরক্ষা দেয় এবং সে বিপর্যস্ত হয়ে পড়া থেকে রক্ষা পায়।