সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

সরকারের অবস্থান সংস্কৃতি বিনষ্টকারীদের বিরুদ্ধে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

সরকারের অবস্থান দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি বিনষ্টকারীদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে মঙ্গল শোভাযাত্রার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রার উৎসাহ উদ্দীপনা দিন দিন বাড়ছে। করোনভাইরাসের মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে মঙ্গল শোভাযাত্রা করা সম্ভব হয়নি। গত বছর থেকে আবারও শোভাযাত্রা হচ্ছে। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রায় প্রাণ ফিরে এসেছে।

তিনি বলেন, শোভাযাত্রা ঘিরে হামলার হুমকি দেওয়া হয়েছিল। আবার একজন হাইকোর্টে মঙ্গল শোভাযাত্রা বন্ধে রিট করেছেন। এসব মানসিকতাকে পরিহার করতে হবে। এই মানসিকতা আমাদের সংস্কৃতিকে বিনষ্ট করার জন্য। সরকারের অবস্থান এ ধরনের সংস্কৃতি বিনষ্ট করার চক্রান্তের সম্পূর্ণ বিরুদ্ধে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD