শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সাত কর্ম দিবসের মধ্যে চাকরি পূর্ববহাল চান পদ্মা ব্যাংকের চাকুরীচুত্য কর্মচারীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার : পদ্মা ব্যাংকের চেয়ারম্যান নাফিজ সারাফাতের আমলে অন্যায় ভাবে ফোর্স রিজাইন এবং টারমিনেট কৃত সাবেক কর্মকর্তা ও নির্বাহীবৃন্দরের পুনর্বহলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পদ্মা ব্যাংকের গুলশান হেড অফিসের সামনে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান সমন্বয়ক মেজবা উল আলম তার বক্তব্যে বলেন, আগামী ৭ সাত কর্ম দিবসের মধ্যে চাকুরীচুত্যদের স্বপদে পূর্ণবহাল করতে হবে। স্বেচ্ছাচার ও দুর্নীতিবাজ চৌধুরী নাফিজ সারাফাতের আজ্ঞাবহ পরিচালক পর্ষদ ভেংগে দেওয়ার জন্য ৩ কর্ম দিবসের মধ্যে প্রয়োজনীয় ও কার্যকরী পদক্ষেপ নিতে বলেন।

তিনি আরো বলেন,স্বেচ্ছাচারী ও দুর্নীতিবাজ চৌধুরী নাফিজ সারফাতের ব্যাংক থেকে অর্থ আত্মসাতের সকল প্রকার তথ্য প্রমান ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে দুদকে পাঠিয়ে তদন্তের ব্যবস্থা করে দুর্নীতিবাজের শান্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
মানববন্ধন শেষে মেজবা উল আলম (প্রধান সমন্বয়ক), নাসিমা আক্তার (সমন্বয়ক), রোমেনা আক্তার (সমন্বয়ক), নিগার সুলতানাসহ এই ৪ জনের একটি প্রতিনিধি দল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এর সাথে সাক্ষাত করে স্মারকলিপি প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক আমাদের দাবী-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন।
দাবী-দাওয়া মেনে নেওয়া না হলে সাবেক কর্মকর্তারা দূর্বার ও কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারী প্রদান করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD