শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সাবেক ফুটবলার বিএনপি নেতা আমিনুল ইউনাইটেড হাসপাতালে ভর্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।এতে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আমানউল্লাহ আমান ও আমিনুল হককে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আমিনুল হকের অবস্থা গুরুতর।

এদিকে হাসপাতালে তাদের দেখতে গিয়েছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সাংসদ বিএনপি কমিনিউকেশনের প্রধান সম্পাদক জহির উদ্দিন স্বপন ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেটশামসুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়া ইউনাইটেড হাসপাতালে বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারসহ আরও কয়েকজন চিকিৎসক তাদের খোজ নিয়েছেন বলে যুগান্তরকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

আজ বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম দাবি করেন, পুলিশি হামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসি আহমেদ মিষ্টিসহ অন্তত ৭৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদ সংগ্রহ করতে যাওয়া একটি বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিক ও দুই জন ক্যামেরাম্যানও আহত হয়েছেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এ জে এম শামসুল হক, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান সম্রাটসহ ১২ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD