বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

সামুদ্রিক খাদ‌্য খাতে ঋণ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

দেশের দুটি সামুদ্রিক খাদ‌্য রপ্তানিকারক প্রতিষ্ঠানকে প্রণোদনা প্যাকেজের আওতায় জনতা ব্যাংক থেকে ঋণ দিতে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিকারক প্রতিষ্ঠান দুটি হলো, জাহানাবাদ সি-ফুডস লিমিটেড ও জালালাবাদ ফ্রোজেন ফুডস লিমিটেড। জনতা ব‌্যাংক থেকে এই ঋণসুবিধা চেয়ে বাংলাদেশ ব‌্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে এই সুপারিশ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি শাখা-১ সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবুর রউফ তালুকদার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে একটি চিঠি দিয়েছে।

আরো পড়ুন : বাংলা উইকিপিডিয়ায় ১ লাখ নিবন্ধ

আরো পড়ুন : টাঙ্গাইলে ৯ ইটভাটায় ৫০ লাখ টাকা জরিমানা

আরো পড়ুন : মিশরে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজনীন পারভিন স্বাক্ষরিত চিঠিতে রফতানিকারক প্রতিষ্ঠান দু’টিকে হিমায়িত খাদ্য রপ্তানিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘করোনায় ক্ষতিগ্রস্ত খামারগুলো মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। এই বিষয়ে অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকে জানিয়েছি। মহামারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ সহায়তা অনুমোদন সৃষ্ট সমস্যা নিয়ে আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে সভা করবো।’

এর আগে, করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতের পুনরুদ্ধারে ১ লাখ ২১ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ক্ষতিগ্রস্ত খাতগুলো চলতি বছরের এপ্রিলে ঘোষণাপত্রে ব্যাংকগুলো থেকে ছাড়যুক্ত সুদ ৩০ হাজার কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।

ঋণ সহায়তা নিয়ে জনতা ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম বলেন, ‘আমরা খুলনার দুটি সি-ফুড রফতানিমুখী খামারসহ বেশ কয়েকটি ফার্মকে প্রণোদনা ঋণ সহায়তা দেওয়ার বিষয় নিয়ে খোঁজ-খবর নিচ্ছি।’

আরো পড়ুন : বিএনপির কারণে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল সংযোগ পায়নি বাংলাদেশ

আরো পড়ুন : আত্মসমর্পণ করে জামিন পেলেন পাপুলের স্ত্রী-মেয়ে

আরো পড়ুন : ২০২০ সালের সবচেয়ে নিন্দিত দেশ ইসরাইল!

রফতানিমুখী খামার দু’টির ব্যবস্থাপনা পরিচালক জব্বার মোল্লার পাঠানো চিঠিতে বলা হয়েছে, জাহানবাদ সি-ফুডস লিমিটেড এবং জালালাবাদ ফ্রোজেন ফুডস লিমিটেড ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। জাহানাবাদ সি-ফুডস শুধু রফতানির সুবিধার্থে নয়, দেশের কেন্দ্রস্থলেও টাটকা চিংড়ি প্রাপ্যতা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় রফতানিকে উৎসাহিত করার জন্য সিগোল্ড ব্র‌্যান্ড নামে বিশ্ব সামুদ্রিক ফুড বাজারে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD