মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সালাম দিয়ে ধরা মাদক ব্যবসায়ী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

বানিয়াচংয়ে সরকারি দায়িত্ব পালনকালে আচমকা পুলিশ সদস্যকে সালাম দিতে গিয়ে ধরা পড়ল মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও গাঁজা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওই মাদক ব্যবসায়ী রিপন মিয়া উপজেলা সদরের মাইজের মহল্লার সাইফ উল্লাহর ছেলে। উপজেলা সদরের দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় বৃহস্পতিবার ঘটনাটি ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন জানান, উল্লিখিত স্থানে এক পুলিশ সদস্য বৃহস্পতিবার দায়িত্ব পালন করছিলেন। এ সময় এক যুবক আচমকা তাকে সালাম দেয়। পরে কুশল বিনিময় করতে চায়।

এ সময় ওই পুলিশ সদস্যর তাকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে। তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৪০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD