শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

সিলেট বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম এই আগুনের সংবাদ পায়। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১২টা ৫ মিনিটে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানায় কন্ট্রোল রুম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD