মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

সীমিত আকারে চামড়া কিনছেন ট্যানারি মালিকরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

চামড়া সংগ্রহ ও মজুদের সবচেয়ে বড় সুযোগ থাকে ঈদুল আজহায়। প্রতিবারের মতো এবারো পশুর চামড়া সংগ্রহ করছে মৌসুমি ব্যবসায়ীরা। ইতোমধ্যে ট্যানারি শিল্প নগরী সাভারে সীমিত পরিসরে আসতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া। শনিবার (১ আগস্ট) বিকেলে সাভার ট্যানারি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, এ বছর প্রতিবর্গ ফুট চামড়ায় ১০ টাকা কমানো হয়েছে। ঢাকায় লবণ মাখা প্রতিবর্গ ফুট গরুর চামড়া ৩৫ থেকে ৪০ টাকা, ছাগলের চামড়া প্রতিবর্গ ফুট ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে প্রতিবর্গ ফুট গরুর চামড়া ২৮ থেকে ৩২ টাকা এবং ছাগলের চামড়া প্রতিবর্গ ফুট ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়।

সরেজমিনে দেখা গেছে, সাভার ট্যানারি এলাকায় এখন পর্যন্ত চামড়া বেচাকেনা তেমন একটা জমে উঠেনি। নেই ক্রেতা-বিক্রেতাদের হাকডাক। কিছুটা নীরব পরিবেশেই বিক্রি হচ্ছে চামড়া। তবে চামড়া বিক্রি করে খুব একটা লাভের মুখ দেখতে পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা। এ জন্য তাদের মন খারাপ।

নাম প্রকাশে অনিচ্ছুক সাভার এলাকার এক মৌসুমি চামড়া ব্যবসায়ী জানান, করোনা ভাইরাসের কারণে প্রায় স্থবির আন্তর্জাতিক বাণিজ্য খাত। তাই এ বছর কোরবানির ঈদে ৭ হাজর পশুর চামড়া কিনেছেন। আগের কোরবানির ঈদগুলোতে এর ৩ গুণের বেশি চামড়া ক্রয় করতেন তিনি।

তিনি আরও জানান, ইতোমধ্যে সাভার ট্যানারি এলাকায় চামড়া বেচাকেনা শুরু হয়ে গেছে। যদিও এ বছর চামড়ার দাম কম। এ কারণে লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি। আগামী ১৫ দিনের মধ্যে সাভার ট্যানারিতে চামড়া বিক্রি করবেন তিনি।

আরেক মৌসুমি ব্যবসায়ী আব্দুল জলিল সাভারের আশুলিয়ার বাইপাইল, বিশমাইল এলাকা থেকে চামড়া সংগ্রহ করেছেন। আজ সীমিত পরিসরে সাভার ট্যানারিতে চামড়া বিক্রি করেছেন তিনি। তবে খুব বেশি লাভ হয়নি তার।

মনির নামে এক ব্যবসায়ী জানান, চামড়ার দাম কম নির্ধারণ করায় লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি। গত বছরের লোকসানের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি। এবার লোকসান হলে আর উঠে দাঁড়াতে পারবেন না। তাই অল্প পরিমাণে চামড়া সংগ্রহ করছেন তিনি।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ জানান, সাভার ট্যানারিতে সীমিত পরিসরে চামড়া আসতে শুরু করেছে। এক সপ্তাহ পর থেকে পুরোদমে লবণযুক্ত চামড়া কেনা শুরু হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD