শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সীমিত আকারে মসজিদে ঈদুল আজহা’র নামাজ হবে সৌদি আরবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

সীমিত আকারে সুর্নিদ্দিষ্ট কিছু মসজিদে ঈদুল আজহা’র নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয় প্রজ্ঞাপণ।

তাতে বলা হয়, করোনার বিস্তাররোধে এবছর ঈদগাহ বা খোলা ময়দানে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ। সৌদি আরবে জুলাইয়ের ৩১ তারিখে উদযাপিত হবে ঈদুল আজহা।

তার আগেই, সীমিত আকারে পালিত হবে পবিত্র হজ। বিনা অনুমতিতে, মিনা-মুজদালিফা এবং আরাফাতের ময়দানে প্রবেশ করতে পারবেন না হজব্রত পালনে ইচ্ছুক কোন মুসল্লি। নীতিমালা ভঙ্গ করলে, ১০ হাজার সৌদি রিয়েল জরিমানা গুণতে হবে। এলাকাগুলোয় ১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বহাল থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে গেলো মাসেই, দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দেয়, শর্তসাপেক্ষে সৌদি আরবে বসবাসরত মাত্র এক হাজার মুসল্লি পাবেন হজ পালনের সুযোগ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD