বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

সুন্দরবনের বাঘ লোকালয়ে, আতঙ্কে গ্রামবাসী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : সুন্দরবনের ধানসাগর এলাকা থেকে একটি বাঘ শরণখোলার লোকালয়ে ঢুকে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন স্থানে হঠাৎ করে শতাধিক বাঘের পায়ের ছাপ দেখে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে বনরক্ষী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে নিয়ে বাঘের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করে এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

বনসংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামে ইউপি সদস্য হুমায়ুন করিম সুমন তালুকদার জানান, সকালে তার গ্রামের লোকজন বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে সদ্য যাওয়া বাঘের পায়ের ছাপ দেখতে পায়।

গ্রামের এমাদুল হাওলাদার ও রিয়াজুল হাওলাদারে বাড়ির সামনে থেকে ধানক্ষেতে যাওয়ার পথে প্রায় শতাধিক পায়ের ছাপ দেখতে পান তারা। এরপর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে তিনি বন বিভাগ ও শরণখোলা থানা পুলিশকে অবহিত করেন এবং মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেন। তবে বাঘটি বনে ফিরে গেছে নাকি লোকালয়ের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রয়েছে তা নিশ্চিত হতে পারেনি তারা।

এ ব্যাপারে বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. এনামুল হক জানান, বুধবার রাতে একটি বাঘ লোকালয়ে প্রবেশ করেছিল। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের সংশ্লিষ্ট বন অফিসের বনরক্ষী, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোলিং দল যৌথভাবে বাঘের পায়ের ছাপ অনুসরণ করে দেখেছেন বাঘটি পুনরায় বনে ফিরে গেছে। এ সময় মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD