বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: মেট্রোরেলে তরুণদের অভিনব প্রতিবাদ বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ কিট দিয়েছে যুক্তরাষ্ট্র আদালতে আসাদুজ্জামান খানের ভগ্নিপতি বললেন, ‘আমি ছাত্রশিবির করতাম’ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ অপরাধ দমনে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হবে

সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত ও ভ্রমণসংক্রান্ত বিধি-নিষেধে পরিবর্তন আসছে। দ্বীপে পর্যটকদের রাতযাপনের সময় বাড়ানোর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিধিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে পরিবেশ মন্ত্রণালয়। আগামী ১৫ অক্টোবরের মধ্যে সংশোধিত গাইডলাইন প্রকাশ করা হতে পারে।

মন্ত্রণালয় জানিয়েছে, সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার পাশাপাশি দ্বীপের বাসিন্দাদের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন গাইডলাইন তৈরি করা হচ্ছে।

২০২৪ সালের অক্টোবরে সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য ১২টি নির্দেশনা জারি করেছিল অন্তর্বর্তী সরকার।

ওই নির্দেশনা অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারি—এই দুই মাস নির্দিষ্টসংখ্যক পর্যটকের রাতযাপনের সুযোগ রাখা হয়। নভেম্বর মাসে শুধু দিনের বেলায় দ্বীপ ভ্রমণের অনুমতি ছিল; রাতে অবস্থানের সুযোগ ছিল না।

তবে বর্তমান সরকার ওই নির্দেশনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ভ্রমণ করে সেন্ট মার্টিনে গিয়ে মাত্র কয়েক ঘণ্টা অবস্থান করে আবার কক্সবাজারে ফিরে আসা পর্যটকদের জন্য স্বাস্থ্যকর অভিজ্ঞতা নয়।

এ বিষয়ে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে আলোচনা করে দ্বীপে রাতযাপনের সুযোগ বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা চলছে।

তবে পর্যটকের সংখ্যা বা ভ্রমণের সময়সীমা কতটা বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে শুনানি ও বৈঠক হবে। সেখানে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনা করে আগামী ১৫ অক্টোবরের মধ্যে নতুন গাইডলাইন দেওয়া হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD