শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে শেখ হাসিনাকে ভারতের আমন্ত্রণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘এ মুহূর্তে বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক উঁচুতে অবস্থান করছে। সবশেষ আওয়ামী লীগের দ্বিপক্ষীয় সফরের কারণে এ সম্পর্কে আরও মজবুত হয়েছে। এজন্য আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।’

বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

‘ভারতের জনতা পার্টিকে (বিজেপি) জানুন’ কর্মসূচিতে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বলছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সোনালি অধ্যায় পার করছে। এসময় জেপি নাড্ডা (কেন্দ্রীয় বিজেপি সভাপতি) জানিয়েছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অতীতের মতো আগামীতেও একসঙ্গে কাজ করবে ভারত। আমরাও তাদের বলেছি, দ্বিপক্ষীয় সম্পর্কে আমরা ভারতকে অনেক গুরুত্ব দিয়ে থাকি।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চাই, সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। সংবিধান অনুযায়ী নির্বাচন চায় ভারত। আন্তর্জাতিক পর্যায়ে তারা আমাদের সাহায্য করবে বলেও তিনি জানিয়েছেন।’

কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কি কি পণ্য ভারতে আমদানি করতে চায়, সেই তালিকা চেয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল। বাংলাদেশে রপ্তানি করার ক্ষেত্রে ভারত যেন কোনো পণ্যের উপর নিষেধাজ্ঞা না দেয় সেই আহ্বান জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জামান এমপি এবং সংসদ সদস্য অ্যারোমা দত্ত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD